সোমবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের সাকরাইল গ্রামের সুমন সরকারের বাড়িতে গ্রিল ও টিনের বেড়া কেটে ঘরের ভেতর ঢুকে আলমিরা ও সিন্ধুকের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তা সুমন সরকার জানান, প্রতিদিনের মতো খাবার খেয়ে রাত ৮টার দিকে পরিবারের সবাই ঘরের দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়েন। আমার তিনটি ঘরের ছয়টি কক্ষের টিনের বেড়া ও গ্রিল কেটে ৪০ ভরি স্বর্ণ, ৪০ ভরি রোপা ও নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর আগে পরিবারের সবাইকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
.png)
ধামরাই থানার এসআই মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।