ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত 

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৩ মে ২০২৩
বান্দরবানে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত 
পুঁতে রাখা মাইন। ফাইল ফটো

বান্দরবানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল না‌মে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

জানা যায়, মঙ্গলবার সকালে নব নির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এ সময়  হঠাৎ মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান এবং দুলাল আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

থানচি থানার ওসি এমদাদুল হক বলেন, মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি থানচি সীমানায় ঘটলেও এটি রুমা থানার অন্তর্গত। রেমাক্রি প্রাংশা ইউপির ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেএনএফ এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!