সোমবার সকালে সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ ও কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিলনয়াবাদ গ্রামের স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল হক জানান, বিজয় সকাল ১১টার দিকে বৈদ্যুতিক মোটর মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কোমরপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য মো. আদম আলী মন্ডল জানান, দুপুরের দিকে শেফালি বেগম গোসল করে ভেজা হাতে বৈদ্যুতিক সকেট থেকে টেলিভিশনের প্লাগ খুলতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।