সোমবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন সরদার (২৩) সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের জলিল সরদারের ছেলে। পেশায় তিনি একজন থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
.png)
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিপন মোটরসাইকেলে রাজবাড়ী এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই কাভার্ডভ্যানটি পেছন থেকে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি সড়কের বাম পাশে ছিটকে পড়ে যান। এ সময় কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে এ এইচ খান অ্যান্ড কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মমিনকে আটক করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।