ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২২ মে ২০২৩
মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে দীর্ঘ দিন আত্মগোপনে থাকা মাদক মামলার পলাতক আসামি মো. ইউনুস নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি উপজেলার হোয়াইক্যং ইউপি দক্ষিণ নাছের পাড়ার ফরিদুল আলমের ছেলে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে রোববার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি জানান, রোববার দুপুরে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলার পলাতক আসামি মো. ইউনুসকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত মাদক মামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে দীর্ঘ দিন আত্মগোপনে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক মামলা রয়েছে।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!