ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২২ মে ২০২৩
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল মোতালেবের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস পূর্বে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন অভিযুক্ত আব্দুল জলিল। পরে ওই প্রতিবন্ধী নারী অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেন। পরিবারের জিজ্ঞাসাবাদে তিনি জলিলের নাম খাতায় লিখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে আব্দুল জলিলের পরিবার ধর্ষণের শিকার নারীর পরিবারের সঙ্গে সমঝোতার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

Advertisement

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযান পরিচালনা করে আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!