ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেসিসি নির্বাচন: ১০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৩, ২১ মে ২০২৩
কেসিসি নির্বাচন: ১০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
ফাইল ফটো

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে গাজীপুর ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আরো ২৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ ২৩ থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচদিন; খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পাঁচদিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

Advertisement

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের নিয়োগ পাওয়া ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন- ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী; ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহম্মেদ; ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন; ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান; ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস; ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবির; ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান; ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম; ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন।

এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!