ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপ-অটোর সংঘর্ষে নিহত মেয়ে, হাসপাতালে মা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ১৮ মে ২০২৩
পিকআপ-অটোর সংঘর্ষে নিহত মেয়ে, হাসপাতালে মা
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোর্শিদা নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুর মা মৌটসী আক্তার মৌ।

বুধবার বিকেলে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার রাজাবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোর্শিদা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের মোশাররফের মেয়ে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

শ্রীপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, বিকেলে রাজেন্দ্রপুরগামী অটোরিকশাটির সঙ্গে কাপাসিয়াগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ অটোরিকশার দুই যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথেই মারা যায় শিশুটি।

Advertisement

নাওজোর হাইওয়ে থানার ওসি শাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুর মা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!