বুধবার বিকালে মোংলা পৌরশহরের মাদরাসা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রহমান বিশ্বাস একই এলাকার শাহিন বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীর জানান, বিকেলে মোংলা পৌরশহরের মাদরাসা রোড এলাকায় শিশু রহমান বিশ্বাস গরু নিয়ে খেলা শেষে দৌড় দেয়। এ সময় দ্রুত গতিতে আসা একটি নসিমনের নিচে চাপা পড়ে সে। করিমন চালক ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
.png)
মোংলা থানার ওসি মোহাম্মাদ সামসুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।