ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুতুবদিয়ায় ট্রলার ডুবিতে নিহত ১, উদ্ধার ১৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১৭ মে ২০২৩
কুতুবদিয়ায় ট্রলার ডুবিতে নিহত ১, উদ্ধার ১৩
ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় এফবি সাগর নামক একটি ফিশিং ট্রলার সাগরে ডুবে গেছে। এতে ট্রলারের মাঝিসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ মে) রাতে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারের মাঝি হিরা আহমদ জানান, ট্রলারের কেবিনে আটকা পড়া নিহত জেলের নাম বিশ্বনাথ। তিনি হাতিয়া এলাকার বাসিন্দা। গত সোমবার রাতে আলী আকবর ডেইল মৎস্যঘাট থেকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ শিকারে যায় ট্রলারটি। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

Advertisement

এ সময় অপর জেলেরা সাগরে ছিটকে পড়লেও ট্রলারে আটকে যায় জেলে বিশ্বনাথ চন্দ্র দাশ। ট্রলার ডুবির সময় আশেপাশে থাকা মাছ ধরার ট্রলার এসে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। এ সময় জেলে বিশ্বনাথের সন্ধান পাওয়া যায়নি। পরে তার মরদেহ ভাসমান অবস্থায় সাগরে পাওয়া যায়।

স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, একজনের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। ট্রলারটি এখনও সাগরে নিখোঁজ রয়েছে। ট্রলারে অন্য মাঝিমাল্লারা সুস্থ আছেন বলেও জানান তিনি।

কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে সাগরে ডুবে যায়। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও একজন জেলে মারা যায়। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!