ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী হত্যা, স্ত্রী-পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ১৬ মে ২০২৩
স্বামী হত্যা, স্ত্রী-পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

ময়মনসিংহের ভালুকায় পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যায় স্ত্রী এবং তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জ্যোৎস্না বেগম এবং শহীদুল ইসলাম। তাদের মধ্যে শহীদুল পলাতক রয়েছেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক ঝুটন চন্দ্র বর্মণ জানান, ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম ২০০৭ সালে জ্যোৎস্না বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর জ্যোৎস্না বেগম পার্শ্ববর্তী এলাকার শহীদুল ইসলামের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে জ্যোৎস্না ও সিরাজুলের মধ্যে কলহ শুরু হয়। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বাড়ির পাশে কাঁঠাল গাছে সিরাজুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঐ সময় জ্যোৎস্না পালিয়ে যান।

Advertisement

এ ঘটনায় সিরাজুলের পরিবার জ্যোৎস্না বেগম ও শহীদুল ইসলামকে আসামি করে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ভালুকা থানায় মামলা করে। আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!