ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ১৬ মে ২০২৩
নাটোরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

নাটোরে হিরোইন পাচার মামলায় মাসুদ রানা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় মো. মোতালেব ওরফে আবু তালেব অপর একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দুইজনকে যথাক্রমে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সমাসপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং অপর দণ্ডপ্রাপ্ত মো. মোতালেব ওরফে আবু তালেব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রঘুনাথপুর গ্রামের হরমোজ আলীর ছেলে।

রায় ঘোষণার সময় মাসুদ রানা আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মো. মোতালেব ওরফে আবু তালেব পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্তরা রায় ঘোষণার আগে যতদিন কারাগারে ছিলেন তা ঘোষিত রায়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি নাটোরের বেলঘড়িয়া বাইপাস মোড়ে রাজশাহী থেকে ঢাকাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তিন গ্রাম হিরোইনসহ তাদের আটক করে পুলিশ। এ ঘটনার পরের দিন নাটোর থানায় মামলা দায়ের হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!