ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ১৫ মে ২০২৩
খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

খুলনায় মাদক মামলায় যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়া এ মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছে।

সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ। 

Advertisement

সাজাপ্রাপ্ত আসামি হলেন, নাহিদুল ইসলাম ওরফে নাহিদ। তিনি সাতক্ষীরার উত্তর কাটিয়াপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, টিংকু, রেখা বেগম ও জাহানারা ওরফে পিপড়া।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ফেনসিডিল বিক্রির জন্য সাতক্ষীরা থেকে পিকআপ চালিয়ে খুলনায় আসেন নাহিদ। খুলনার ময়লাপোতা সান্ধ্য বাজার সংলগ্ন সোনাপোতা স্কুলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ফুটপাথের ওপর উঠিয়ে দেন চালক। এ সময়ে একজন পথচারী তখন আহত হন। স্থানীয়রা তখন চালককে মারধর করতে থাকেন।

বিষয়টি জানতে পেরে খুলনা থানার পুলিশ সেখানে পৌঁছে নাহিদকে হেফাজতে নেয়। পরবর্তীতে তিনি পুলিশের নিকট স্বীকার করেন পিকআপে ৩০০ বোতল ফেনসিডিল রয়েছে। ঘটনাস্থল থেকে ফেনসিডিল জব্দ করে তাকে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় রাতে তার বিরুদ্ধে বাদী হয়ে এসআই জেলহাস মাদক আইনে মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৯ মার্চ তদন্ত কর্মকর্তা এসআই রাশিদুল ইসলাম আসামি নাহিদসহ আরও ৩ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!