সোমবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জোহিরুল শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের সাহেব জানের ছেলে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, জোহিরকে ২০২০ সালের ২৬ অক্টোবর শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রাম থেকে ৫১৫ গ্রাম হেরোইন, একটি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ আটক করে র্যাব। এ ঘটনার পরের দিন শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে জোহিরুলকে আসামি করে মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান ২০২০ সালের ৩০ অক্টোবর জোহিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
.png)