ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৪ দিন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ১৬ মে ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৪ দিন 
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তর করা গ্যাসের পাইপলাইনে গ্যাস সরবরাহ কাজের জন্য ৪ দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

ফলে ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না। 

মঙ্গলবার সকাল ৬টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। 

Advertisement

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য ৪দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৯ মের আগেই গ্যাস সরবরাহ শুরুর চেষ্টা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!