মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, বৈদ্যুতিক সমস্যার কারণে পুলিশ কমিশনারের কার্যালয়ের মিটার বক্সে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আরো একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তারপরও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করে জানানো যাবে।
.png)
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডে মিটার বক্স ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি বলে জানান তিনি।