মঙ্গলবার সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার ছেলেবোলো এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ওয়াসিম আলী মন্ডল এবং একই উপজেলার বরন পুকুরপাড় এলাকার জাকের মন্ডলের ছেলে রমজানুল ইসলাম।
র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে র্যাবের একটি দল পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)