দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম পঞ্চগড় সদরের খালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
রোববার সকাল ১১টার সময় পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।
.png)
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলাধীন সাতমেরা ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রতিদিন কাজের নামে অবৈধ উপায়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায় করতেন বলে সফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। পরে রোববার অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে অপরাধের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সফিকুলকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।