ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৯ মে ২০২৩
এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ বছরের কারাদণ্ড
মুকসুদপুর থানা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় এক বহিরাগতকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে মুকসুদপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে হলে নকল সরবরাহ করায় আসাদজামানকে আটক করা হয়।  

আসাদজামান মুকসুদপুর উপজেলার প্রসন্নপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু তাকে ২ বছরের সাজা প্রদান করেন।
 
ইউএনও এসএম ইমাম রাজী টুলু জানান, গণিত পরীক্ষা চলাকালীন সময়ে হলে নকল সরবরাহ করার চেষ্টা চলছে বলে সংবাদ পাই। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাদ জামান নামে একজন নকল সরবরাহকারীকে আটক করে ২ বছরের সাজা দিয়ে মুকসুদপুর থানায় সোর্পদ করি। 

Advertisement

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, নকল সরবরাহকীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ২ বছরের সাজা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। পরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!