রোববার সকালে উপজেলার বনকগ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবুল বিশ্বাস ফরিদপুরেরর কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাস ছেলে।
জানা যায়, সকালে নগরকান্দা বাজার থেকে ভ্যানে শ্যালিকার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মজলিসপুর গ্রামে যাচ্ছিলেন বাবুল বিশ্বাস। পথে বনকগ্রামে পৌঁছালে ভিমরুলের আক্রমণের শিকার হন তিনি। স্থানীয়রা আহত অবস্থায় বাবুল বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ সময় ভিমরুলের কামড়ে আরো তিনজন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে উপজেলার মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা ফিরোজ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভীমরুলের কামড়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।