ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ৭ এপ্রিল ২০২৩
বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
নিহত আহছান উল্যাহ সুমন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আহছান উল্যাহ সুমন নামে এক যুবক মারা গেছেন।  

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সুমন উপজেলার চরএলাহী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।  

জানা যায়, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সুমন। গত ২৯ মার্চ সকালে উপজেলার চরএলাহী ইউপি থেকে মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন তিনি। পথে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজনদীঘি এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে গুরুতর অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।   

Advertisement

কোম্পানীগঞ্জ থানার এসআই গণেশ চ্যংচুংগা বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেনি।  
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!