ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭, ১৪ মে ২০২৩
গাইবান্ধায় নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
শিশু বায়েজিদ। ফাইল ছবি

গাইবান্ধায় নিখোঁজের ৫ দিন পর ধান খেত থেকে চার বছর বয়সী শিশু বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‌‌‌‌  

শনিবার বিকেলে স্থানীয় দুইজন ব্যাক্তি মনোহরপুর ইউপির তালুকঘোড়া বান্দা গ্রামে ধান খেতে কাজ করতে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । 

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। এদিকে হত্যাকারী সন্দেহে প্রবাসী তাহারুলের প্রতিবেশী শ্রীকুল‌ নামে  ব্যক্তির তিনটি বাড়ি ও দোকানঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ গ্রামবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

এ ঘটনায়  অভিযুক্ত শ্রীকুলের স্ত্রী ববিতা বেগমকে উদ্ধার করে পুলিশ। নিহত বায়োজিদ হোসেন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। 

এর আগে, ৮মে সোমবার বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু বায়োজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!