শনিবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত বিমান চলাচল চালু ছিল এই বিমানবন্দরে।
আবহাওয়া অধিদফতর ৮ নম্বর সতর্ক সংকেতে জারির পরপরই রেড অ্যালার্ট-৪ জারি করে বন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে বন্দরে পণ্যবাহী জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্দরের জেটিতে অবস্থানরত মাদারভেসেলকে নিরাপদ স্থানে চলে নির্দেশ দেওয়া হয়। এছাড়া বন্দরে অবস্থানরত লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর দক্ষিণে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। ফলে জাহাজগুলো নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে চলে যেতে শুরু করে।
.png)
এদিকে বিদ্যমান পরিস্থিতিতে বন্দরের জেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট ভালো করে বেঁধে নিরাপদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চারটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ কক্ষগুলো খোলা থাকবে ২৪ ঘণ্টা।