ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে ১৪ সোনার বার পাচারকালে যুবক ধরা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১২ মে ২০২৩
সীমান্তে ১৪ সোনার বার পাচারকালে যুবক ধরা
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ১৪টি সোনার বারসহ রবিউল ইসলাম (৩৩) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ জানান, পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের পাশ থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। তিনি সোনার বারগুলো ভারতে পাচার করছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!