ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীর পেটে মিলল ২ সোনার বার

বেনাপোল  প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ৭ মে ২০২৩
যাত্রীর পেটে মিলল ২ সোনার বার
ছবি: সংগৃহীত

বেনাপোলে দুটি সোনার বারসহ তানভীর রহমান নামে এক যুবককে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা টিম। রোববার দুপুরে বেনাপোলে চেকপোস্টে তাকে আটক করা হয়। তিনি ভারতগামী যাত্রী ছিলেন।

আটক তানভীর রহমান ঢাকা জেলার দোহার থানার মজিবুর রহমানের ছেলে।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে তানভীর রহমান ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে উপস্থিত হন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা টিম। প্রথমে তিনি সোনার কথা অস্বীকার করে। পরে তার পেট পরীক্ষা-নিরীক্ষা করলে সোনার কথা স্বীকার করেন। এরপর তার পেট থেকে বেলুনের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার বার দুটি উদ্ধার করা হয়।

Advertisement

কর্তৃপক্ষ আরো জানায়, আটক ওই যুবককে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা। সরকারি ট্রেজারিতে সেগুলো জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!