বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টারের পাশাপাশি পাকা প্রতিষ্ঠান ও পাকা ভবন দুর্যোগকালীন সময়ে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। জেলা তথ্য অফিস ও ইসলামিক ফাউন্ডেশন মোখা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এছাড়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগসহ ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট দফতরসমূহ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে সভায় জানানো হয়েছে। অপরদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও আলোর ব্যবস্থা করা হবে। দুর্যোগকালীন সময়ে নদীতে যাত্রীবাহী লঞ্চ, ট্রলার ও নৌকা চলাচল বন্ধ থাকবে এবং মাঠে থাকা পাকা ধান এবং অন্যান্য ফসল ঘরে ওঠানোর জন্য কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগকে সুপারিশ করা হয়।
.png)
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুচ আলী সিদ্দিকী, ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ উপস্থিত ছিলেন।