ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ১৪৯ ফায়ার স্টেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪১, ১০ মে ২০২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ১৪৯ ফায়ার স্টেশন
ফায়ার সার্ভিসের লোগো- ফাইল ফটো

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আমরা সব দিক থেকে প্রস্তুত রয়েছি। উপকূলবর্তী জেলাগুলোতে ফায়ার সার্ভিসের ১৪৯টি ফায়ার স্টেশন প্রস্তুত রাখা হয়েছে। এসব স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এসব কথা বলেন তিনি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’-এ পরিণত হলে এর অগ্রভাগের প্রভাবে শুক্রবার (১২ মে) থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

তিনি জানান, এটি আরো ঘনীভূত হয়ে বৃহস্পতিবার (১১ মে) পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!