ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ১০ মে ২০২৩
সরাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন সরাইল ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন।

সাজাপ্রাপ্ত মো. সাঈম (২০) জেলার সরাইল উপজেলার চানমনিপাড়া এলাকার কবির হোসেনের ছেলে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কিছু যুবক মাদকসেবন করছেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে মাদক সরঞ্জাম ও মাদকসেবক অবস্থায় ১ জনকে আটক করা হয়।

পরে সরাইল ইউএনও ঘটনাস্থলে পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাঈদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!