গ্রেফতারকৃতরা হলেন- কাভার্ডভ্যান চালক ইকবাল হোসেন (২৮) ও সহকারী নজরুল শেখ (২৪)।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে র্যাব। এ সময় ৩টি বস্তা থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক ও সহকারীকে গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ২ আসামি স্বীকার করেন- তারা ড্রাইভিং পেশার আড়ালে মাদকদ্রব্য আনা-নেয়া করতেন। পরে তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।