সোমবার সকালে বেলছড়ি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার শাহিনুর আলম শাকিলের টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচে মালিকবিহীন এসব ওষুধ উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন চার বস্তা ওষুধ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। মাদক চোরাকারবারীসহ যে কোনো ধরণের অপরাধ নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।
.png)