ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীর সমশের জুটমিলে অগ্নিকাণ্ড

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ৯ মে ২০২৩
নরসিংদীর সমশের জুটমিলে অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর শহরতলী চরসুজাপুরে অবস্থিত সমশের জুটমিলে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে নরসিংদী ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কারখানা কর্তৃপক্ষ। সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এম এ ছাত্তার জানান, দুপুর ২টার দিকে কারখানার ড্রেসিং-ড্রইং সেক্টরে আগুনের সূত্রপাত হলে সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পাশাপাশি নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে কারখানার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, সমশের জুটমিলে আগুন লাগার খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে দুটি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

Advertisement

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া  প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সঠিকভাবে তদন্ত করলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরুপণ করা সম্ভব। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!