ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝোপের ভেতর কুণ্ডলী পাকিয়ে ছিল ৮ কেজির অজগর, লম্বায় ১২ ফুট

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৩, ৯ মে ২০২৩
ঝোপের ভেতর কুণ্ডলী পাকিয়ে ছিল ৮ কেজির অজগর, লম্বায় ১২ ফুট
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটির ওজন প্রায় ৮ কেজি।

সোমবার সকালে ঐ উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন সিপিজি সদস্যরা। পরে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সিপিজি সদস্য সরোয়ার তালুকদার বলেন, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশের একটি ঝোপের ভেতর থেকে কুণ্ডলী পাকানো অবস্থায় অজগরটিকে উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এটি লম্বায় প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!