ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বন বিভাগের দুই একর জায়গা দখলমুক্ত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৭ মে ২০২৩
কক্সবাজারে বন বিভাগের দুই একর জায়গা দখলমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদরে যৌথ অভিযান চালিয়ে বনের ২ একর বেদখল জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও  কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। 

রোববার দুপুরে সদর রেঞ্জের ঝিলংজা মৌজার লিংকরোড বিটের মুহুরীপাড়া, কলাতলী এলাকার চন্দ্রিমা  ও লাইট হাউস পাড়ায় অভিযান চালানো হয়। 

এ সময় কয়েকটি নির্মাণাধীন পাকা দালান ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, মুহুরী পাড়া ও কলাতলীর বিভিন্ন জায়গায় বনবিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা পাকা দালান ঘর নির্মাণের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ও র‌্যাব -১৫ এর সহযোগিতায় ওই দুপুরে অভিযান পরিচালনা করে পাকা দালান গুলো ভেঙে দেওয়া হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ দখলকাজে জড়িতদের চিহ্নিত করে বন আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, কিছু অবৈধ দখলকারী বনবিভাগের জায়গা দখল করে স্থাপনা করার পাঁয়তারা করছে। যারা এই অবৈধ দখলদার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!