ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাটুরিয়ায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও মঙ্গল মাল্টিপারপাস

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ৬ মে ২০২৩
সাটুরিয়ায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও মঙ্গল মাল্টিপারপাস
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের কাছ থেকে আনুমানিক ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানব মঙ্গল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি এনজিও’র বিরুদ্ধে।

শনিবার সকালে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউপির শিমুলিয়া চৌরাস্তা এলাকায় এমন ঘটনা ঘটে।

২০১১ সালে সাটুরিয়া উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে মানব মঙ্গল মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি এনজিও’র কার্যক্রম শুরু করেন উপজেলার দরগ্রাম ইউপির শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন ও লুফর রহমান পাখি। মাঠকর্মীদের নিয়ে তারা এই ঋণদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বর্তমানে সমিতিতে ৫ শতাধিক গ্রাহক রয়েছে। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রাহকদের কাছ থেকে ক্ষুদ্রঋণের নামে গ্রামের সহজ সরল লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত সংগ্রহ করে। আমানতকারীদের টাকা পরিশোধ না করেই বেশ কিছুদিন ধরেই অফিসে তালা দিয়ে এনজিও মালিক, ম্যানেজার সিরাজুল ইসলাম ও মাঠকমী মোঃ আব্দুল হাই ও পান্নু মিয়া উধাও হয়ে যায়।

উপজেলার কালিকাবাড়ী গ্রামের ভুক্তভোগী মো. নবু বেপারী বলেন, অধিক মুনাফার আশায় আমি ১৪ লাখ এই সমিতিতে রাখি। কিন্তু এই টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে গেছে। এখন এই টাকা পাওয়া নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমার মতো আরো অনেক মানুষ এই এনজিওতে টাকা রেখেছেন।

কালিবাড়ী গ্রামের পারভীন আক্তার জানান, আমার অনেক কষ্টের ১০ লাখ টাকা এই সমিতিতে জমা রাখি। আমার মতো অনেক মানুষ এখানে টাকা জমা রেখে এখন সর্বশান্ত। সব মিলে তারা এলাকা থেকে ৫ কোটি টাকা নিয়ে অফিসে তালা দিয়ে লাপাত্তা হয়ে গেছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!