বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পোল্যান্ডের একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। পোল্যান্ডে দুর্ঘটনায় নিহত আলামিন বাড়ি যশোরের শার্শায়। তিনি ওই এলাকার কৃষক আক্তারুলের বড় ছেল। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, তিন মাস আগে পোল্যান্ডে পাড়ি জমান আলামিন। একটা ভালো চাকরির জন্য ঘুরছিলেন তিন মাস যাবত। বৃহস্পতিবার সকালে একটি কোম্পানিতে চাকরির ভাইভা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আলামিনসহ আরো তিন বাংলাদেশি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মারা যান আলামিন।
.png)
এদিকে পোল্যান্ড প্রবাসী ছেলের মৃত্যুর খবরে স্বজনদের বিলাপ করতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৭ নম্বর কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের খোঁজ নিয়েছি। আলামিনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।