ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরের বাথরুমে পড়ে ছিল যুবকের মরদেহ, রহস্য উদ্ঘাটনে সিআইডি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ৪ মে ২০২৩
নিজ ঘরের বাথরুমে পড়ে ছিল যুবকের মরদেহ, রহস্য উদ্ঘাটনে সিআইডি
ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিজ ঘরের বাথরুম থেকে মহিউদ্দিন খান (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সিআইডি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মহিউদ্দিন খান ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খানের ছোট ছেলে।

জানা যায়, বাড়িতে ছোট ছেলে মহিউদ্দিনের সঙ্গেই থাকতেন মা সুফিয়া বেগম। তবে, বুধবার (৩ মে) শহরে থাকা বড় মেয়ে লাকির বাসায় বেড়াতে যান তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘরের তালা খুলে রান্না করতে আসেন কাজের বুয়া রিনা বেগম। এ সময় বাথরুমে মহিউদ্দিন খানের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসীর ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মহিউদ্দিনকে হত্যার পর ঘরে তালা মেরে পালিয়ে গেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি কাজ করছে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!