বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীম উদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়সহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তি, আদিবাসী ও খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্যসহ অন্যান্যরা।
.png)
বক্তারা সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি গাজী টিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো যে সংবাদ পরিবেশন করেছেন সেটি উল্লেখ্য করে বলেন, মামলা দিয়ে সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রধান শিক্ষকের আরো অনিয়ম দুর্নীতির সংবাদ তুলে ধরা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর ওপর ২৮ এপ্রিল প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।