ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন মাসের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপনে, তবুও হলো না রক্ষা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ৩ মে ২০২৩
তিন মাসের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপনে, তবুও হলো না রক্ষা
নাছির আহাম্মদ

যৌতুকের মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ড হয়েছিলো নাছির আহাম্মদের। সেই সাজা থেকে বাঁচতে ১০ বছর তিনি পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি। 

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাছির পশ্চিম চর দরবেশ এলাকার মো. ইলিয়াসের ছেলে। 

পুলিশ জানায়, ২০১২ সালে যৌতুক আইনে নাছির আহাম্মদের বিরুদ্ধে ফেনীর আদালতে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর আর আদালতে হাজির হননি তিনি। দীর্ঘ শুনানি শেষে নাছির আহাম্মদকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

Advertisement

ফেনীর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর নাছিরের খোঁজে মাঠে নামে পুলিশ। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রেফতার এড়াতে তিনি প্রায়ই স্থান পরিবর্তন করতেন। কয়েক দিন আগে নাছির আহাম্মদকে ধরতে তিনি তার গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে জানতে পারে, নাছির আহাম্মদ চট্টগ্রামে থাকেন। মাঝে মধ্যে রাতে বাড়িতে এসে আবার ভোর হওয়ার আগে চলে যান। ঈদের সময় বাড়িতে এসে দুই দিন থাকার পর আবারো চট্টগ্রামে চলে যান। পরে তার মুঠোফোন নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!