মঙ্গলবার ভোরে তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, সোমবার রাতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ (বগুড়া) ও র্যাব-১ (উত্তরা) এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামির নাম আব্দুল মালেক। ৪০ বছরের মালেক সোনাতলা উপজেলার আটকরিয়া গ্রামের বাসিন্দা। নিহত সুজাউল হক সুজা একই গ্রামের বাসিন্দা।
.png)
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, জমির বিরোধে গত ২৪ এপ্রিল সুজাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন সোনাতলা থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। এ ঘটনার পর থেকেই আসামিদের আইনের আওতায় আসতে নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে আব্দুল মালেকের অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।