ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৫ এপ্রিল ২০২৩
সিংগাইরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি শফিকুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। এর আগে, সোমবার রাতে উপজেলার চারিগ্রাম এলাকায় অভিযান চালিয় শফিকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম একই এলাকার মো. বাদশা মিয়ার ছেলে।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, সোমবার রাতে উপজেলার চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!