ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৮ বছর পর ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মোহাম্মদ মামুন কবীর
প্রকাশিত: ১৫:৫৬, ১৭ এপ্রিল ২০২৩
১৮ বছর পর ডাকাতি মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ডাকাতি মামলার পলাতক আসামিকে ১৮ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা লেদা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সাইয়েদ নূর উপজেলার দক্ষিণ আলীখালী এলাকার জালালের ছেলে। 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান। 

Advertisement

তিনি জানান, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা লেদা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘ ১৮ বছর ডাকাতি মামলার পলাতক আসামি সাইয়েদ নুরকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা আছে।

গ্রেফতারের পর সাইয়েদ নূরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!