সোমবার সকালে কাপ্তাই হ্রদে বোটটির উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় তিনি কাপ্তাই হ্রদের দূষণরোধে মানহীন কোনো বোট না নামানোর পরামর্শ দেন উদ্যোক্তাদের।
এ সময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কাঞ্চন চাকমা, জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বোটটির উদ্যোক্তা বাপ্পী তঞ্চঙ্গ্যা এবং কাজী রকিবুর রহমান মুন্নাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
.png)