ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ৪০ ঘর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১ মে ২০২৩
চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ৪০ ঘর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর তুলাতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন বস্তির ৪০টি ঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে ওই বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ বলেন, বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনে সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই বস্তির ৪০টি ঘর পুড়ে ছাই হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!