রোববার বিকেলে টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে জেলে মো. ইলিয়াস হোসাইন বড়শিতে ওই মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৭০০ টাকায় কেনেন মাছ ব্যবসায়ী আলী আহমদ।
জেলে মো. ইলিয়াস হোসাইন জানান, বিকেলে প্রতিদিনের মতো টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে বড়শি নিয়ে মাছ ধরতে যাই। একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। পরে অন্যদের সহযোগিতায় মাছটি উপরে তুলে আনি। সন্ধ্যায় হ্নীলা বাজারের ব্যবসায়ী আলী আহমদের কাছে ১৪ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করেছি।
.png)
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। এই নদীর মাছ খুবই সুস্বাদু। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর চেয়েও বেশি ওজনের কোরালও পাওয়া যায়।