বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মেঘনা নদীর পাড়ে রাহেরচর পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা ২২ জন শিক্ষার্থী ঝড়ের কবলে আটকা পড়ে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উদ্ধারকারী দল সন্ধ্যা পৌনে ৬টার ঘটনাস্থলে পৌঁছায় এবং শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে মোহনপুর লঞ্চঘাটে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে মেঘনার পশ্চিম পাড়ে এনে পরিবারের কাছে পাঠানো হয়।
.png)