বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
১১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৪৯ হাজার ৮৭৯ ভোট। এছাড়া একতারা প্রতীকে মীর মোহাম্মদ রমজান আলী ৪১৫ ভোট, আম প্রতীকে কামাল পাশা ৫৬৮ ভোট, মোমবাতি প্রতীকে সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ চার হাজার ৫৪২ ভোট এবং চেয়ার প্রতীকে সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন এক হাজার ৭৩৪ ভোট পেয়েছেন।
.png)
নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। মোট ভোট কেন্দ্র ১৯০টি।