বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন নিহত নোমানের বড় ভাই ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করে এবং ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি মো. তৌহিদুল ইসলাম।
.png)
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মামলার বলেন, মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪- ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।