ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষতি

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৬ এপ্রিল ২০২৩
নড়াইলে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষতি
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি স্লুইসগেট বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানাগেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে একটি ডিজেলের দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে আরএস এন্টারপ্রাইজের একটি ডিজেলের দোকান, একটি কোমল পানীয় ও একটি ফিডের দোকান এবং কিফায়েত হোসেনের তিনটি মুদি দোকান, কামরুল মোল্যার একটি মুদি দোকান, রোশান মীনার একটি ফাস্ট ফুড ও একটি মুদি দোকান পুড়ে যায়।

Advertisement

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তাদের কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ইয়াসিন আলী জানান, অগ্নিকাণ্ডের খবর শোনার পর ফেরি পার হয়ে যাওয়ার সময় জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!