ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২৬ এপ্রিল ২০২৩
ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
ভাঙ্গা থানা- ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া ও মৃধাকান্দা গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাসুদ মুন্সী, শামিম ও হিরু নামে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘর-দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে করিম মাতুব্বর ও কালাম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

Advertisement

এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের মঙ্গলবার রাতে পুকুরিয়ায় হাজারি মার্কেটে করিম মাতুব্বরের সমর্থক ইয়াকুব মিয়া এবং মৃধাকান্দার কালাম মোল্যার সমর্থক আক্কাছ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বুধবার সকালে দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!