ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় গ্রামবাসীর সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২৭ মার্চ ২০২৩
কেন্দুয়ায় গ্রামবাসীর সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
কেন্দুয়া থানা- ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত রমজান মিয়া নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার কেন্দুয়ার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের দীগর এবং হারাকান্দি গ্রামের লোকজনের মধ্যে  সেচ মেশিন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন দীগর গ্রামের কাঞ্চন মিয়র ছেলে রমজান মিয়া।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!